এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাতসকালেই দাসপুরের পাঁচগেছিয়ার একাধিক বাড়িতে চুরি

Published on: September 10, 2019 । 8:50 AM

মঙ্গলবার সাতসকালেই দাসপুর থানার পাঁচগেছিয়া গ্রামের একধিক পরিবারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই গ্রামের ধাওয়া ও বেরা পাড়ার দুটি পরিবারে সোমবার গভীর রাতে দুষ্কৃতকারীরা বিশ্বনাথ বেরা ও মদন ধাওয়ার বাড়ি থেকে একাধিক মোবাইল,সাইকেল ও আরও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে বলে অভিযোগ।

জানাগেছে ওই রাতে দুষ্কৃতকারীরা প্রথমে বিশ্বনাথ বেরার বাড়ির বেড়া ভেঙে দুটি সাইকেল,কাটারি,বাঁশ চুরি করে। তারপর তারা মদন ধাওয়ার বাড়ির জানালার তার কেটে জানালা খুলে দুটি মোবাইল বের করে নিয়ে যায়।

গ্রামের পাড়ার মধ্যে রাতের অন্ধকারে চোরেদের দৌরাত্ম্যে আতঙ্কিত এলাকাবাসী। উভয় পরিবারের পক্ষে স্থানীয় ভিলেজ পুলিসকে জানানো হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭