এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ হল স্কুলের সম্পদ

Published on: November 25, 2019 । 7:30 PM

সৌমেন মিশ্র: দাসপুর থানার বালিতোড়া বসনবালা আদর্শ বিদ্যাপীঠে আবার দুষ্কৃতীদের তাণ্ডব। আজ ২৫

নভেম্বর সোমবারের সকালে গ্রামবাসীদের নজরে আসে বিদ্যালয়ের গেট,অফিস কক্ষের তালা ছাড়াও প্রায় যাবতীয় তালা ভাঙা। তছনছ আসবাব, কাগজপত্র এবং যাবতীয় জিনিসপত্র। ঘটনা দেখে অনুমান করা হচ্ছে রবিবার রাতেই কেউ বা কারা বিদ্যালয় জুড়ে তাণ্ডব চালানোর ফলে এই ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন, সামান্য অর্থ চুরি গেলেও ক্ষতির মাত্রা যথেষ্ট। এতগুলি,তালা,দরজা,গ্রীল,আলমারি মেরামতের জন্য যে অর্থের প্রয়োজন তা বহন করতে চাপে পড়তে হবে স্কুলকে।
ভৌগলিকভাবে বিদ্যালয়টি একেবারে মাঠের মাঝে। একদিকে সরবেড়িয়া আর অন্যদিকে নন্দনপুর তার মাঝে যে মাঠ সেই মাঠের মাঝেই এই স্কুল। স্থানীয় সূত্রে জানা গেছে রাতের অন্ধকার নামার সাথে সাথে স্কুলের আশপাশের এলাকায় গজিয়ে উঠে একাধিক ঠেক। এর জেরে টোন টিজের ঘটনায় সমস্যায় পড়ে রাতে টিউশন ফেরৎ ছাত্রীরাও। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে দাসপুর থানায়। নড়েচড়ে বসেছে দাসপুর পুলিস। তড়িঘড়ি পুলিশ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে বিদ্যালয়ে তাণ্ডবের নমুনা সংগ্রহ করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক