এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামের মাঝে ক্লাবে চুরি, চুরির চেষ্টা মন্দিরে! ক্ষোভ বাড়ছে দাসপুরে

Published on: January 11, 2024 । 11:20 AM

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর(Daspur) থানার পাকুড়দানা গ্রামের মাঝে ক্লাবের দরজা ভেঙে চুরি, পাশাপাশি চুরির চেষ্টা গ্রামের শীতলা মন্দিরে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছে। অভিযোগ, পাকুড়দানা ইয়ংস্টার ক্লাবের মূল দরজার তালা ভেঙে রাতের অন্ধকারে কেউ বা কারা ঢুকে ক্লাবের টিভিটি(TV) পাশাপাশি নগদ প্রায় ৫ হাজার টাকা নিয়ে পালায়। গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র ওই ক্লাবের টিভি বা টাকা চুরি করে খান্ত হয়নি। ক্লাবের পাশেই গ্রামের যে শীতলা মন্দির সেই মন্দিরের তালা(lock) ভেঙে চেষ্টা চলেছে মন্দিরে চুরির। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শীতের রাতে শান্তিতে আর ঘুমানোও দায়। রোজ সকালে উঠে হাটে বাজারে শুধুই চুরির(Theft) ঘটনা। আজ গ্রামেই চুরির ঘটনা। এত চোর আসছে কোথা থেকে? ধরাই বা পড়ছে না কেন?

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।