এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ৩ লক্ষ টাকার গরু চুরি,চোখের জল বাঁধ মানছে না হরিরামপুরের এই পরিবারের

Published on: January 9, 2024 । 5:17 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: তিন লক্ষ টাকার গরু চুরি। দাসপুর(Daspur) থানার হরিরামপুরে মঙ্গলবারের সকাল থেকেই কান্নায় ভেঙে পড়লেন রায় পরিবারের সদস্যরা। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সকাল ৬টা নাগাদ গোয়ালে গিয়ে দেখেন গোয়াল থেকে গায়েব ৩ লক্ষ টাকার ২টি দুধেল জার্সি গরু। ওই পরিবার প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। অন্যদিকে প্রিয় দুই গরুর খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গেছে জগদীশবাবু। স্ত্রী কাকলিদেবী জানাচ্ছেন, একেবারে পাড়ার মাঝে তাঁদের বাড়ি। বাড়ির পাশে গোয়াল। সেই গোয়াল থেকে রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁদের সখের দুটি গরু চুরি(theft) করে নিয়ে গেছে। গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে সেভাবে এই পরিবার স্বচ্ছল নয়। গরু দুটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত থাকতো। যথেষ্ট দুধ পরিবার প্রতিদিন দু’বেলা বিক্রি করতো। এভাবে হঠাৎই গরু দুটি চুরি যাওয়ায় ওই পরিবারের সদস্যরা সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে দুই গরুর খোঁজে দাসপুর থানার পুলিশের দ্বারস্থ হচ্ছে ওই পরিবার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে