এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে শিক্ষকের বাড়িতে চুরি কয়েক লক্ষ টাকার সম্পদ চুরি

Published on: August 14, 2023 । 10:44 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: নাড়াজোল মহেন্দ্র একাডেমির এক শিক্ষকের বাড়িতে প্রায় ৩ লক্ষ টাকার চুরি। ওই শিক্ষক আজ সোমবারের সকালে বাড়িতে ঢুকে দেখেন তালা ভেঙে তছনছ আলমারি,আসবাব সব। কেউ বা কারা মিলে সারা বাড়ি যেন লণ্ডভণ্ড করে দিয়েছে। ওই শিক্ষক জানাচ্ছেন সোনার গহনার পরিমানটাই ছিল প্রায় ৪ থেকে ৫ ভরি। অন্যদিকে নগদ ৩০ হাজার টাকা, এছাড়া কাঁসা পিতলের সব জিনিস। দাসপুর থানার বড়ামারা গ্রামের বিকাশ সামন্ত নাড়াজোল মহেন্দ্র একাডেমির ভূগোলের পার্শ্ব শিক্ষক। ২০১২ সালে নাড়াজোল বাজার চত্বরেই জায়গা কিনে বাড়ি করেছেন। ওই বাড়িতেই থাকতেন। বর্তমানে পরিবারে এক সন্তান জন্মানোর কারণে সদ্যজাতকে দেখভালের জন্য কয়েকমাস বিকাশবাবু স্ব পরিবারে বড়ামারাতেই আছেন। সকালে বড়ামারা থেকে নাড়াজোলের বাড়ি আসেন বেলায় ওই বাড়ি থেকেই স্কুলে যান। আজ সোমবারের সকালে নাড়াজোলের বাড়িতে এসে বিকাশ বাবু হতবাক। সমস্ত বাড়ি লণ্ডভণ্ড। আসবাব,জিনিসপত্র আলমারি সব ভেঙে তছনছ। এদিক ওদিক খুঁজে দেখেন স্ত্রীর প্রায় ৪ থেকে ৫ ভরি সোনার গহনা নেই,নগদ প্রায় ৩০ হাজার টাকা রাখা ছিল তাও গায়েব। অন্যদিকে রূপোর জিনিস সাথে কাঁসা পিতলের যা ছিল কিছুই পাওয়া যাচ্ছে না। একেবারে নাড়াজোলের বাজার চত্ত্বরেই বাড়ি বিকাশবাবুর। ঠেসাঠেসি ভাবে ওই এলাকায় একের পর এক গৃহস্থদের বাড়ি। এমন জনবহুল এলাকায় চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্কে পাড়া প্রতিবেশীরাও। বিকাশবাবুর প্রাথমিক ধারনা রাতের অন্ধকারেই কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে