এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে সাত সকালেই কয়েক লক্ষ টাকা চুরি

Published on: July 7, 2023 । 7:20 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির গৃহকর্তা সকালে মর্নিংওয়াকে গিয়েছিলেন। সেই সুযোগেই বাড়ি ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার সম্পদ চুরি হল। আজ সকালে ঘটনা ঘটেছে ঘাটাল শহরের বেলপুকুর ১৭ নম্বর ওয়ার্ডে। গৃহকর্তার নাম সাদনন্দ কাণ্ডার। তিনি বলেন অন্যান্য দিনের মতো আজও তিনি সকালে মর্নিংওয়াকে গিয়েছিলেন। তাঁর দুই ছেলে বউমা দোতলায় ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা নগদ দু’লক্ষ টাকা ও সোনার গয়না চুরি করে। বাড়িতে রাখা স্কুটিটিও দুষ্কৃতীরা নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেনি। ঘাটাল থানার পুলিস জানিয়েছে এনিয়ে তারা এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।