এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঝড়ে ভেঙে পড়লো পারাপারের বাঁশের সাঁকো,সমস্যায় দাসপুরের বহু মানুষ

Published on: June 7, 2021 । 5:37 PM

ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল পারাপারের বাঁশের সাঁকো মাথায় হাত কাঁসাই নদীর ২ পারের প্রায় ১০টিরও বেশি গ্রামের মানুষের। আজ ৭ই জুন বিকেল সাড়ে ৩টা থেকে সারা দাসপুর জুড়ে ঝড় বৃষ্টি তাতেই ভেঙে পড়েছে দাসপুর ১ ব্লকের যদুপুর গ্রামের তেমুনি ঘাটে কাঁসাই নদীর উপর পারাপারের বাঁশের সাঁকোটি। সমস্যায় ঘাট মালিকের পাশাপাশি রাজনগর,যদুপুর,দামোদরপুর,ধান্যখালের মতো দশটিরও বেশি গ্রামের মানুষ। ঘাট মালিক বিশ্বনাথ মণ্ডল বলেন,কিছুদিন আগেই কয়েক হাজার টাকা দিয়ে এই সাঁকো তৈরি কিরেছিলাম ঝড়ে বড়সড় ক্ষতি হল। নদীতেও জল কম,নৌকা পারাপারেও সমস্যা,আবার সাঁকো মেরামতের জন্য সময় লাগবে। স্থানীয় বাসিন্দা সুজিত দোলই বলেন,নদীতে পারাপারের দ্রুত ব্যবস্থা না হলে সমস্যা হবে বহু মানুষের। সব মিলিয়ে সোমবারের বিকেলের হঠাৎ ঝড় বৃষ্টি ঘাটালবাসীদের তীব্র গ্রীষ্মের দাবদাহ থেকে সাময়িক স্বস্তি দিলেও দাসপুরের কয়েক হাজার মানুষের কপালে ভাঁজ ফেললো।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক