এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিক্ষক দিবসে অভিনব শ্রদ্ধার্ঘ খড়ারের চিত্রশিল্পীর

Published on: September 4, 2020 । 10:27 PM

সুইটি রায়:রাত ফুরোলেই শিক্ষকদিবস। শিক্ষকদিবসের প্রাক্কালে শুধুমাত্র খড় দিয়ে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতি তৈরি করে চমক লাগালেন খড়ারের চিত্রশিল্পী সুমিত বাঙাল। সুমিতবাবুর বাড়ি খড়ারের  দন্দীপুরে। খড়ের বিভিন্ন অংশকে কেটে-কেটে আঁঠা দিয়ে কালো আর্ট পেপারের ওপর বসিয়ে তিনি এই প্রতিকৃতি তৈরি করেছেন। উল্লেখ্য এখানে তিনি কোনোরকম রং ব্যবহার করেননি। কলকাতার আর্ট কলেজে পড়াশোনা করলেও ক্রাফটের এই কাজগুলি তিনি কোথাও শেখেননি। এগুলি সম্পূর্ণই তাঁর নিজের মস্তিষ্কপ্রসূত। এর আগেও তাঁর বেশ কয়েকটি অভিনব সৃষ্টি দেখেছে মহকুমাবাসী। তাঁর কাছে ছবি আঁকা এবং নতুন নতুন  এই সমস্ত ক্রাফটের কাজ শেখে প্রচুর কচিকাঁচারা। বর্তমানে তার শিষ্যের সংখ্যা প্রায় সাড়ে চারশো। বাড়িতে তাঁর একটি আঁকার স্কুল রয়েছে তাছাড়া মহকুমার বেশ কয়েকটি স্কুল ও কলেজে তিনি অতিথি শিক্ষক হিসেবে আঁকা এবং ক্রাফটের কাজ শেখান। তিনি জানান, আমার এই কাজের ব্যাপারে বাড়ির প্রত্যেকটি সদস্য আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয়, বিশেষত আমার বছর নয়েকের মেয়ের আমার এই কাজ নিয়ে এবং এই কাজ শেখার প্রতি দারুণ আগ্রহ।
একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও আদর্শ অধ্যাপক সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন এই অভিনব শ্রদ্ধাঞ্জলিতে অভিভূত মহকুমাবাসী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে