এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রুমে তালা দিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের সিস্টারদের বাইরে দাঁড় করিয়ে রাখা হল

Published on: August 29, 2019 । 9:24 PM

তৃপ্তি পাল কর্মকার: অবিলম্বে সংস্কারের দাবিতে ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটীর উপস্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় বাসিন্দারা

 

চাবি দিয়ে দিলেন। গত ২৭ আগস্ট উপস্বাস্থ্য কেন্দ্র খোলার মুখে গেটে চাবি দিয়ে দেওয়ার ফলে কোনও কর্মীই অফিসের মধ্যে প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ রোগী পরিষেবাও ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ আসে। আসেন মনোহরপুর-১ গ্রামপঞ্চায়েত প্রধানও। আগামী ২০ দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করার আশ্বাস দিলে গ্রামবাসীরা চাবি খুলে দেন।
কেন ওই উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দেওয়া হয়েছিল তার উত্তরে গ্রামবাসীরা জানান, ২০১৮ সালের ১৭ জানুয়ারি ওই গ্রামের নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের মেঝে ভেঙে গিয়ে ১৫ জন জখম হয়েছিলেন। ফলে সেই থেকে ভেঙে যাওয়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আর কোনও পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। পাশের একটি রুম থেকে উপস্বাস্থ্য কেন্দ্রের সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। ১৮ মাস পরেও ভেঙে পড়া উপস্বাস্থ্য কেন্দ্র সংস্কার করা হয়নি। সামান্য ওই কাজ করতে এত বিলম্ব কেন সেই ক্ষোভেই আজ উপস্বাস্থ্য কেন্দ্রে চাবি দিয়ে দেওয়া হয়।
তালা দেওয়ার ঘটনাটি স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ দিলীপকুমার মাঝি। তিনি বলেন, ওই ভবনটি সংস্কারের জন্য সমস্ত কিছুই রেডি রয়েছে। শুধু মাত্র ওয়ার্ক অর্ডার দেওয়ার বাকী রয়েছে। কিন্তু স্থানীয় কিছু মানুষ এটিকে নিয়ে রাজনীতি করছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক