এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আর নয় সাপের কামড়ে মৃত্যু,সাপের কামড় খেয়ে বাঁচার উপায় জানালেন গবেষক সুব্রত বুড়াই

Published on: February 1, 2020 । 8:03 AM

প্রতিবছর বিষধর সাপের কামড়ে বহু মানুষের অকাল প্রয়াণ ঘটে। আমাদের প্রিয় ঘাটাল মহকুমায়ও প্রতি বছর বহু মানুষ বিশেষ করে কৃষিজীবী মানুষেরা কৃষিকাজের সময় সাপের কামড় খান। কিন্তু সাথে সাথে ওঝার কাছে না গিয়ে স্থানীয় হাসপাতালে গেলেই সর্পদংশনের রুগীকে বাঁচানো সম্ভব। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা আমাদের প্রিয়জনকে হারাই। ঘাটাল মহকুমাজুড়ে দাসপুরের বিশিষ্ট শিক্ষক ও গবেষক গোমুকপোতা গুনধর বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই বহু বছর ধরে সাপের কামড় নিয়ে গবেষণা এবং এলাকায় সচেতনতা করে চলেছেন।

আমরা টিম স্থানীয় সংবাদের পক্ষে সুব্রতবাবুর মূল্যবান বক্তব্য ও স্লাইডশো তুলে ধরলাম। সুব্রতবাবু তাঁর বক্তব্যে জানিয়েছেন এক জন সাপে কাটা রুগীকে ঠিক কীভাবে খুব সহজেই বাঁচিয়ে তোলা যায়। দেখুন ও জানুন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে