এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গঙ্গাসাগর থেকে জল নিয়ে পায়ে হেঁটে ১১ দিন পর চন্দ্রকোনায় পৌঁছালো ৪০ জন শিব ভক্ত

Published on: August 17, 2021 । 6:16 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্রাবণ মাসের সংক্রান্তিতে জল ঢালার শেষ দিন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ড নতুনহাটে পৌঁছালো ৪০ জন শিব ভক্ত। ১১ দিন আগে চন্দ্রকোনার নতুনহাট থেকে ৪০ জন ভক্ত শিবের মাথায় জল ঢালার জন্য গঙ্গাসাগরের উদ্দেশ্য পাড়ি দিয়েছিলেন গ্রামের শিব মন্দিরে জল ঢালার জন্য সাগরের জল আনার জন্য। এদিন চন্দ্রকোনায় পৌঁছাতেই নতুনহাট গ্রামবাসীরা ট্যাবলো সহকারে মহাসমারোহে ৪০ জন ভক্তদের অভ্যর্থনা জানিয়ে গ্রামের মন্দিরে উদ্দেশ্য নিয়ে যায়।জানাযায়,গঙ্গাসাগরে জল ডুবিয়ে ৪০ জন ভক্ত পায়ে হেঁটে ১১ দিন পর এদিন চন্দ্রকোনার নতুনহাটে পৌঁছায়।গ্রামের মানুষের মঙ্গল কামনায়,করোনা পরিস্থিতিতে সকলের সুস্থ পার্থনা করার উদ্দেশ্যই গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে নিজেদের গ্রামের শিবমন্দিরে জল ঢালার এই উদ্যোগ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও