এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গভীর রাতে ঘাটাল শহরে ভয়াবহ আগুনে পুড়ল বেশ কয়েকটি দোকান

Published on: June 18, 2020 । 8:34 AM

সংহিতা শিরোমনি:গতরাতে ঘাটালে ভয়াবহ আগুনে ভষ্মীভূত হল চারটি দোকান। ঘাটাল শহরের ময়রাপুকুর মোড়ে ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে। ঘাটাল মহকুমা জরুরি পরিষেবা ও অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা দমকলের দুটি ইঞ্জিন এবং একটি হ্যান্ড পাম্প নিয়ে গিয়ে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ওই আগুন নেভানোর ব্যবস্থা করে।
দমকল সূত্রে জানা যায়, প্রথমে ফকির আহম্মেদ নামে এক ব্যক্তির টায়ার দোকানে আগুন লাগে। এই আগুন ক্রমশ পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ঘাটাল মহকুমা জরুরি পরিষেবা ও অগ্নি নির্বাপন দপ্তরের সাব অফিসার সৌরভ মণ্ডল বলেন, আমাদের কাছে ফোন আসার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। উপস্থিত ছিলেন ঘাটাল থানার এ এস আই প্রশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ বাহিনী।
একটি দোকানের প্রায় সমস্ত মালপত্র  ভষ্মীভুত হয়ে যায় এবং পাশাপাশি দোকানগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউই হতাহত হননি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।