এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাত্র ৬দিনের মধ্যে ১০৩ বছরের বৃদ্ধের পেনশনের ব্যবস্থা করে দিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল

Published on: May 5, 2020 । 1:35 PM

তৃপ্তি পাল কর্মকার:  ঘাটালের মহকুমা শাসক অসীম পাল কাজ করেন, দুঃস্থদের নিয়ে তামাশা করার জন্য ছবি তুলতে যান না। তিনি যে ছবি তুলতে যান না সেটা আরও একবার প্রমাণিত হল। মাত্র ৬ দিনের মাথায় পেনশন পাইয়ে দিলেন দাসপুর-১ ব্লকের খাটবাড়ুইয়ের কালীপদ প্রামাণিককে। ১০৩ বছর বয়সী কালীপদবাবু এত দিন সরকারের পক্ষ থেকে কোনও পেনশন পাননি। গত সপ্তাহে বিষয়টি মহকুমা শাসক জানতে পারেন। ২৯ এপ্রিল তিনি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে যান এবং পেনশন দেওয়ার আশ্বাস দেন। মহকুমা শাসকের যেমন কথা, তেমনই কাজ। বিশেষ প্রচেষ্টা চালিয়ে আজ ৪ মে তাঁর পেনশন মঞ্জুর করানোর ব্যবস্থা করেন। মহকুমা শাসক বলেন, আগামী কাল ৫ মে কালীপদবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের প্রথম টাকা ঢুকবে। এবিষয়ে মহকুমা শাসক কী বলছেন তা সরাসরি শুনে নেব।
প্রসঙ্গত, মহকুমা শাসক ২৯ এপ্রিল কালীপদবাবুর বাড়িতে ত্রাণ দিতে যাওয়ার ছবি স্থানীয় সংবাদে প্রকাশিত হয়েছিল। সেটা দেখে এক শ্রেণীর মানুষ ব্যঙ্গ করেছিলেন। বলেছিলেন, অনেকেই নাম কামানোর জন্য, ফটো তোলার জন্য ওই কাজ করেন। বর্তমান মহকুমা শাসকের বিরুদ্ধে এই মন্তব্য যে একেবারেই বেমান এটা আরও একবার প্রমাণিত হল।

<iframe src=”https://

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক