এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল এসডিও’র উদ্যোগে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন সংগ্রহ চলছে

Published on: February 7, 2020 । 8:44 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটালের মহকুমা শাসকের উদ্যোগে মহকুমার আদিবাসীদের শংসাপত্র প্রদানের কাজ অব্যহত। আদিবাসীদের হাতে দ্রুত শংসাপত্র দেওয়ার উদ্দেশ্যে  ক্যাম্প করে প্রয়োজনীয় নথি সংগ্রহের ব্যবস্থা করে চলেছে ঘাটাল মহকুমা প্রশাসন। আজ ৭ ফেব্রুয়ারি চন্দ্রকোণার  বসনছোড়াতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মুর্মু, কিস্কু, টুডু, সরেন, হাঁসদা, বাস্কি, মাণ্ডি, হেমরম, মার্ডি, বেসরা পদবি থাকা ছেলে মেয়েদের তপশিলী উপজাতি তথা এস.টি সার্টিফিকেট করে দেওয়ার জন্য নথি সংগ্রহের শিবির করা হয়। এই শিবিরটিকে ঘিরে আদিবাসী সম্প্রদায়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। কারণ এর আগে কখনও প্রশাসনের উদ্যোগে এইরকম ক্যাম্প করে শংসাপত্র করে দেওয়ার পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, আদিবাসীদের শংসাপত্র পেতেই প্রচুর দুর্ভোগ পোহাতে হত। তাই এমন সহজ পদ্ধতিতে শংসাপত্র পাওয়ার সুযোগ হাতের কাছে পেয়ে তারা খুবই উৎসাহিত। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল জানিয়েছেন, আজকের এই শিবির থেকে ৪৫৪ জনের নথি সংগ্রহ করা হয়। এর আগেও ২৯ জানুয়ারি দাসপুর-১ ব্লকের  জনার্দনপুর থেকে এধরনের ক্যাম্প করে ৩৪৪জনের নথি সংগ্রহ করা হয়।  একইসঙ্গে এদিন আদিবাসী পুরুষ ও মহিলাদের হাতে শীত বস্ত্র সহ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক