এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনামুইতে ৫০ তম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন কথাসাহিত্যিক পাপিয়া ভট্টাচার্য

Published on: January 28, 2020 । 11:22 PM

কেশব মেট্যা-দাসপুর ২ নম্বর ব্লকের সোনামুই উদীয়মান যুব সংঘের পরিচালনায় সর্বজনীন সরস্বতী পূজা এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের।
আজ ২৮ শে জানুয়ারি সকালে হলুদ শাড়ি পরে মা বোনেরা মঙ্গল ঘট নিয়ে গ্রাম পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পূজা আজ উদ্বোধন করেন মহকুমা তথা রাজ্যের বিশিষ্ট কথাসাহিত্যিক পাপিয়া ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী প্রসেনজিৎ মূলা ও অন্যান্য অতিথি বৃন্দ। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সকলেই প্রশংসা করেন সোনামুই হাট থেকে ক্লাব পর্যন্ত প্রায় ৩০০ মিটার আলপনা অঙ্কনের জন্য। এই অনুষ্ঠানে দাসপুরের রাজনগরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইচ্ছেডানা’ সম্বর্দ্ধিত হয়। এই সংস্থা ক্লাবের হাতে ৫০ টি চারাগাছ তুলে দেয়। আর ক্লাব এই চারা গাছ গুলি সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার নেয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভের আড়ালে কোন সত্য লুকিয়ে রয়েছে?

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া