এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাত তিনটার সময় বালিশের তলা থেকে উদ্ধার বিষধর কালাচ

Published on: April 19, 2022 । 8:36 AM

তৃপ্তি পাল কর্মকার: রাত তিনটার সময় বিছানা থেকে উদ্ধার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হল বিষধর কালাচ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণার পুড়শুড়ি গ্রামে কমল সিনসার বাড়িতে। ১৮ এপ্রিল রাত আড়াইটা নাগাদ বাথরুমে যাবার জন্য উঠতেই বিছানায় একটা সাপকে চকচক করতে দেখে ভয় পেয়ে যান কমলবাবু। কমলবাবুর বাড়ির পাশেই ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষের বাড়ি। মলয়বাবুকে খবর দেওয়া হয়। রাত তিনটার সময় কমলবাবুর বিছানার বালিশের তলা থেকে উদ্ধার হয় কালাচ সাপটি। উল্লেখ্য বাড়িটি মাটির।
কালাচ সাপ মারাত্মক বিষধর। কামড়ালে জ্বালা যন্ত্রনা থাকে না বলে মানুষ টের পায়না। রাতে বাথরুমে যাবার জন্য না উঠলে হয়তো সাপটি কামড়ে দিত কমলবাবুকে। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, গায়ে কোনও ভাবে হাত পড়লেই সাপটি ছোবল দিত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক