এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের স্কুল সভাপতির আচরণের প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল

Published on: October 3, 2019 । 7:15 PM

তৃপ্তি পাল কর্মকার: শিক্ষক-শিক্ষিকারা মৌন মিছিল করলেন। না কোনও ধর্ষণ, অ্যাসিড ছোঁড়ার প্রতিবাদে

নয়। স্কুলের অনুষ্ঠানে সহযোগিতা না করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধ নিয়ে সমালোচনার জন্যই অপমানিত শিক্ষক-শিক্ষিকারা মৌন মিছিলের সিদ্ধান্ত নেন। আজ ৩ অক্টোবর অভিনব ঘটনাটি ঘটেছে দাসপুর-১ ব্লকের সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ে। স্কুল পরিচালন কমিটির সভাপতির নামে রীতি মতো পোস্টার ছাপিয়ে মৌন মিছিল করে সারা সাগরপুর গঞ্জ ঘুরলেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তা‍ঁদের অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতির আচরণ অসাংবিধানিক। যখন-তখন স্কুল পরিচালন কমিটির সভাপতি, প্রধান শিক্ষককে নিয়ে স্টাফ কমনরুমে শিক্ষক-শিক্ষিকাদের প্রায়ই অপমান করেন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন পড়ুয়াদের সামনেই সভাপতি মাইক নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সমালোচনা করেন। বিষয়টি তাঁদের আত্মসম্মানে লাগে। সেজন্যই আজ স্কুলের শিক্ষক শিক্ষিকারা মৌন মিছিল করেন। আজ মিছিলের আগে শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদ স্বরূপ কালো ফিতে পরে ক্লাস নেন।
ওই স্কুল পরিচালন কমিটির সভাপতি জিতেন হাইত বলেন, অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনও কাজে সহযোগিতা করেননি। অনুষ্ঠানের সময় অতিথি আপ্যায়ন বা পড়ুয়াদের নিয়ন্ত্রণ না করে কমন রুমে বসে সময় কাটান। অনেকে আবার অনুষ্ঠান এড়িয়ে বাড়ি চলে যান। প্রার্থনার সময়েও অনেক শিক্ষক-শিক্ষিকাকে উপস্থিত হতে দেখা যায় না। সেজন্যই ২ অক্টোবর স্কুলে গান্ধীজয়ন্তী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের ওই ধরনের আচরণের বিষয়টি উত্থাপন করা হয়েছিল।
সভাপতি বলেন, যা করেছি স্কুলের মানসম্মানের স্বার্থে করেছি। এর জন্য অনুতপ্ত নই।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি