এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাবাস দাসপুরের ভিলেজ পুলিশ!

Published on: March 26, 2020 । 8:13 AM

তৃপ্তি পাল কর্মকার: অভিনন্দন! অভিনন্দন, দাসপুর থানার খেপুত দক্ষিণবাড় গ্রামপঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ সন্দীপ বেরাকে। ওই গ্রামপঞ্চায়েত এলাকায় এমন বহু পরিবার রয়েছে যে পরিবারের অন্যান্য সদদ্যরা পেশার তাগিদে জেলা বা রাজ্যের বাইরে থাকেন। গ্রামের পরিবারে শুধুমাত্র বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবারা বসবাস করেন।  বর্তমান করোনা জনিত পরিস্থিতির জন্য সেই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের পক্ষে এতো ঝুঁকি নিয়ে বাইরে বেরানো সম্ভব হচ্ছে না। সন্দীপবাবু সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন। তিনি এগিয়ে এসেছেন তাঁর মানবিকতা থেকে। তিনি সোশ্যাল মিডিয়ায় আবেদন রেখেছেন, ‘‘খেপুত পঞ্চায়েতের মধ্যে যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে তাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবার জন্য যোগাযোগ করুন । ভিলেজ পুলিশ:8967410668  ও সিভিক পুলিশদের সঙ্গে। যত দিন লক ডাউন চলবে তত দিন আমরা এই পরিষেবা দিয়ে যাব। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এই লড়াই আমাদের জিততেই হবে।’’
ভিলেজ পুলিশের চাকরি করার জন্য দিনের অনেকটা অংশই তাঁকে ব্যস্ত থাকতে হয়। তবুও তিনি এই কাজ করার অঙ্গীকার করেছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক