এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল কলেজ মোড়ে পথ দুর্ঘটনায় মৃত এক নির্মাণকর্মী

Published on: August 25, 2019 । 12:01 PM

সুমন রায়চৌধুরী: ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী। আজ ২৫ আগস্ট বেলা ১১টা নাগাদ ওই

 

দুর্ঘটনাটি হয়েছে ঘাটাল কলেজ মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শাসমল। ঘাটাল শহরের শুকচন্দ্রপুর এলাকায় বাড়ি। প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা যায়, ওই সাইকেল আরোহী ঘাটাল-পাঁশকুড়া সড়ক দিয়ে যাবার সময় বর্ধমান মেচেদা বাসটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরই কিছুক্ষণ ওই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও এএসআই কৌশিক সেন পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পথ চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। মৃত দেহের ময়না তদন্ত করার ব্যবস্থা করা হচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।