এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা! চাকায় পিষ্ট লরির খালাসি

Published on: November 28, 2019 । 7:04 PM
সৌমেন মিশ্র: ঘাটাল-পাঁশকুড়া সড়কের দাসপুর থানার কলোড়ায় মর্মান্তিক মৃত্যু এক লরির খালাসির। আজ ২৮ নভেম্বর সন্ধ্যে প্রায় সাড়ে ৬টায় কলোড়া থেকে পাঁশকুড়ার দিকে কিছুটা এগিয়ে যে জলের প্রোজেক্ট সেই এলাকায় এক লরির খালাসিকে রাস্তার উপর অজ্ঞাত কোনো গাড়ি একেবারে পিষে দিয়ে চলে যায়।
স্থানীয়দের অনুমান ওই খালাসি লরির থেকে রাস্তার উপর দাঁড়িয়ে লরির দড়ি বাঁধাবাঁধি করছিল বা লরির উপর থেকে রাস্তায় পড়ার সাথে সাথে দ্রুত গতিতে থাকা কোনো গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যাতায়াত। দুর্ঘটনাগ্রস্থ ওই খালাসির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে দাসপুর পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ওই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?