এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল সোনামুই পুজো কমিটির সদস্যের

Published on: October 6, 2019 । 5:33 PM

শ্রীকান্ত ভুঁইঞা-আজ মহা-অষ্টমীর দিনেও ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরায় পথদুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। আজ দুপুর আড়াইটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায বেশ কয়েকটি বাইক একসাথে ঘাটালের দিকে যাওয়ার সময় রেষারেষির মধ্যে বাইকের হ্যান্ডেল লেগে সড়কের মধ্যেই পড়ে যায় এক বাইক চালক এবং ওই বাইকের পেছনে বসে থাকা সওয়ারী।

ঘটনা চক্রে পাঁশকুড়ার দিক থেকে দ্রুত গতিতে থাকা এক ম্যাটাডোর পড়ে যাওয়া ওই সওয়ারী সন্দীপন পালধীর উপর দিয়ে চলে যায়। সাথে সাথে গুরুতর অবস্থায় গৌরারই এক বেসসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্দীপনকে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

সন্দীপন সোনামুই সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য ছিলেন। সন্দীপনের মৃত্যুতে শোকের ছায়া সোনামুইতে। ওই পুজোবকমিটির সম্পাদক বিশ্বনাথ বাগ তাদের পুজোর যাবতীয় অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?