এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত ১ আহত ১

Published on: January 7, 2020 । 9:25 AM

মঙ্গলবারের সকাল থেকেই ঘন কুয়াশা আর কুয়াশার মধ্যেই ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার পাঁচবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার বাড় পাঁচবেড়িয়ায় সকাল প্রায় ৮টা নাগাদ তীব্র গতিবেগে বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী বাস এবং এক মারুতির মধ্যে মুখোমুখি সংঘর্ষ আর তাতেই রাস্তার পাশের নয়নজলিতে ছিটকে পড়ে মারুতি।

দুর্ঘটনাগ্রস্থ মারুতির চালক ঘটনাস্থলেই মারা যান। মারুতির মধ্যে থাকা অপর ১ যাত্রীকে স্থানীয়রা দাসপুর পুলিসের সহযোগিতায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। হলদিয়া জয়রামবাটী রুটের যাত্রীবাহী বাসের যাত্রীরা সুরক্ষিত থাকলেও দুর্ঘটনার সাথে সাথেই বাসের চালক ও অন্যান্য কর্মীরা পলায়। ঘটনাস্থালে দাসপুর পুলিস পৌঁছে ঘাটাল পাঁশকুড়া সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
প্রাথমিক ভাবে জানাগেছে মারুতি চালকের বাড়ি দাসপুর ২ নম্বর ব্লকের রামপুরে। ঘন কুয়াশার মধ্যে অতিরিক্ত গতিবেগ আর এর জেরেই এই মর্মান্তিক পরিনতি দাবি স্থানীয়দের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?