এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাইকের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার

Published on: October 8, 2019 । 8:45 AM

মহা নবমীর রাতে বাইকের ধাক্কায় ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার দাসপুর বাসস্টপে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হল।

সোমবার মহানবমীর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ এক বাইক চালক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত দাসপুর পুলিসের কর্মীরা ঘাটাল হাসপাতালে ভর্তি করলে রাত ১১টা ৫০ মিনিটে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। ঘাটাল থানার কিসমত দেওয়ানচক এলাকার ওই বাইক চালক বলে জানা গেছে ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক