এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল টাউন হলে রেডক্রশ সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির ও স্মরণিকা প্রকাশ

Published on: May 8, 2022 । 11:13 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ  ৮ মে বিশ্ব রেডক্রশ দিবস। এই উপলক্ষ্যে রেডক্রশের ঘাটাল মহকুমা শাখার আয়োজনে ঘাটাল টাউন হলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে আজ থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে  রক্তদান শিবিরও আয়োজিত হয় বলে জানান রেডক্রশের ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই। শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৪৩ জন রক্তদান করেন। অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। আজকের ওই অনুষ্ঠানে রেডক্রশের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের কর্মকাণ্ড সম্পর্কে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন রেডক্রশের আজীবন সদস্য এবং স্বেচ্ছাসেবক অধ্যাপক প্রশান্ত সামন্ত। থ্যালাসেমিয়া নিয়ে বক্তব্য রাখেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। এবং প্লাস্টিক নির্মূল নিয়ে আলোচনা করেন রেডক্রশের আজীবন সদস্য শুভঙ্কর ঘোষ।এদিন রেডক্রশের ঘাটাল শাখার আজীবন সদস্যদের আইডেন্টিটি কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি সহ বহু মানুষের সমাগম ছিল চোখে পড়ার মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব