এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যা দুর্গতদের পোশাক, খাবার বিতরণ করল রেডক্রশের ঘাটাল শাখা

Published on: October 13, 2023 । 4:04 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ অক্টোবর ঘাটাল ব্লকের  অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের এলনিচক গ্রামে বন্যা দুর্গত বেশ কিছু মানুষের হাতে শুকনো খাবার, পানীয় ও নতুন পোশাক সহ ত্রাণ বিতরণ করল ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখা। রেডক্রশের ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই বলেন, আজ শিশুদের জন্য একশ নতুন পোশাক, একশ মহিলাদের নতুন শাড়ি ও আশি জন পুরুষদের নতুন লুঙ্গি বিতরণ করা হয়। ওই সময় উপস্থিত ছিলেন  অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল মাইতি, সমাজসেবী সঞ্জয় দাস বৈরাগী, বীরেন্দ্র আড়ি, রঘুনাথ কালসার, রেডক্রশের সদস্য শুভদীপ সিংহরায় প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব