এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্থানীয়দের চাপে ঘাটালে ধসিয়ে দেওয়া রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ব্যবসায়ী

Published on: October 25, 2019 । 9:01 PM

নিজস্ব সংবাদদাতা: নিয়ম ভেঙেই রত্নেশ্বরবাটীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় ওভারলোডেড মালবাহী গাড়ি ঢুকিয়ে থাকেন অনেকেই। আজ ২৫ অক্টোবর ওই ধরনের একটি গাড়ি ওই গ্রামেরই এক ব্যবসায়ী রাজকুমার পাত্র গ্রামে নিয়ে যাওয়ার সময় গাড়ির লোডে রত্নেশ্বরবাটী মনসাতলার সামনে বেশ খানিকটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দা সুমন সন্ন্যাসী, কৌশিক সাঁতরা, অনুপ জানা, সুরজিৎ সন্ন্যাসী-সহ বেশ কয়েক জন যুবক ওই গাড়িকে আটকে ব্যবসায়ীকে তাঁর নিজ খরচে ক্ষতিগ্রস্থ রাস্তাটি সংস্কার করে দেওয়ার দাবি করেন। প্রথমে রাজকুমারবাবু  ওই প্রস্তাবে নিমরাজি হলেও পরে মুচলেকা দিয়ে রাস্তাটি অবিলম্বে সংস্কার করে দেওয়ার আশ্বাস দেন। তখনই তাঁর গাড়িটিকে ছাড়া হয়। ওই ঘটনায়   এলাকার মানুষের পাশাপাশি ঘাটাল মহকুমার মানুষও বেশ খুশি। কারণ, গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলিতে ওভারলোডেড গাড়ি যাতায়াত করিয়ে বেহাল করিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয়বাসিন্দারা এভাবে রুখে না দাঁড়ালে রাস্তাগুলি বেশি দিন টিকবে না। তাই রত্নেশ্বরবাটী গ্রামের ওই যুকদের সবাই ধন্যবাদ জানিয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি