এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে একরাতে একাধিক দোকানের তালা ভেঙে চুরি

Published on: June 11, 2020 । 9:10 AM

মনসারাম কর: ঘাটাল থানার রত্নেশ্বরবাটিতে একই রাতে পর পর তিনটি দোকানের তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। তিনটি দোকানের মধ্যে একটি মিষ্টি দোকান, একটি টেইলার্স দোকান ও অন্যটি তালাবন্ধ গোডাউনের ন্যায়। এই তিনটি দোকানই ছিল মাটির দেওয়াল ও ছা্‌উনিযুক্ত। দোকান মালিকরা জানিয়েছেন, মিষ্টি দোকান থেকে অল্প কিছু খুচরা টাকা ও কিছু মিষ্টি চুরি গেছে, টেইলার্স দোকানের সেলাই মেসিনটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুষ্কৃতীরা, আর গোডাউনটি আগে থেকেই খালি থাকত। প্রসংগত দশ দিন আগে এই এলাকরই একটি মাংশের দোকানের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার ও চুল্লি চুরি করেছিল দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে এই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে বলেই এলাকাবাসীর ধারণা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক