এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুরে নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে বিতর্ক

Published on: October 23, 2019 । 10:04 PM

নিজস্ব সংবাদদাতা: রামজীবনপুরে নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে বিতর্ক উঠল। আজ ২৩ অক্টোবর পৌরসভার কার্যালয়ে বিজেপির তরফে একটি তলবী সভা ডাকা হয়।ওই সভাতেই দলের এক কাউন্সিলরকে চেয়ারম্যান হিসাবে মনোনীত করে ক্ষমতায় বসানো। এনিয়েই বিতর্ক শুরু হয়েছে। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, ঘটনাটি অবৈধ। এভাবে তলবী সভাতে চেয়ারম্যান নির্বাচন করা যায় না। রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন বিজেপি কাউন্সিলাররা। নির্মলবাবু বলেন…
আজকের তলবী সভায় বিজেপির কাউন্সিলাররা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন গোবিন্দপ্রসাদ মুখোপাধ্যায়কে।
রামজীবনপুর পুরসভার মোট আসন ১১টি। ২০১৫ সালের পৌর নির্বাচনে ওই পুরসভায় সিপিএমের সঙ্গে বিজেপির অঘোষিত জোট হয়। ফলাফলে দেখা যায় ১১টি আসনের মধ্যে তৃণমূল পায় পাঁচটি। ওই জোট ছ’টি আসন পায়। জোটের ছ’টি আসনের মধ্যে বিজেপি দুটি ওয়ার্ড থেকে জেতে। সিপিএম তাদের প্রতীকে কোনও আসনে জয়লাভ করতে পারেনি। বোর্ড গঠনের আগে বিজেপি-সিপিএমের জোটের নির্দল এক প্রার্থী শিউলী সিংহভট্টাচার্য তৃণমূলে যোগদান করলে তাঁকে ভাইসচেয়ারম্যান করা হয়। ৩ সেপ্টেম্বর বিজেপিতে যোগদান করেন রামজীবনপুর পুরসভার তৃণমূলের কাউন্সিলার শিবরাম দাস। ফলে ১১ আসন বিশিষ্ট ওই পুরসভায় বিজেপির কাউন্সিলারের সংখ্যা দাঁড়ায় ছয়। ৩ সেপ্টেম্বর বিজেপির কাউন্সিলাররা নির্মলবাবুর বিরুদ্ধে অনাস্থা আনেন। কিন্তু আস্থা ভোটে জেতার জন্য নিয়ম মতো ১৫ দিনের মধ্যে নির্মলবাবু কোনও সভা ডাকেননি। তাই আজ বিজেপির কাউন্সিলারটা তলবী সভা ডাকার ব্যবস্থা করেন। সেখানেই গোবিন্দবাবুকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে চেয়ারে বসিয়ে দেন।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিও বলেন, রামজীবনপুরে অবৈধভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এদিকে বিজেপি নেতা রামকুমার দে বলেন, আমরা যা করেছি হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই করেছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি