এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাকেশকে পুরস্কৃত করছে মহকুমা প্রশাসন

Published on: February 8, 2020 । 8:04 AM

নিজস্ব সংবাদদাতা: নিঃস্বার্থভাবে মহকুমা প্রশাসনকে সহযোগিতা করার জন্য ঘাটাল মহকুমার এই আদিবাসী যুবককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল ঘাটাল মহকুমা প্রশাসন। যুবকের নাম রাকেশ নায়েক। আদিবাসী সম্প্রদায়ের এই যুবকের বাড়ি দাসপুর-১ ব্লকের পোস্তঙ্কাতে।
ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, তফসিলি উপজাতিদের জাতিগত শংসাপত্র তৈরি করার ক্ষেত্রে ওই যুবক ধারাবাহিকভাবে বিশেষ ভূমিকা পালন করেছেন। সেজন্যই রাকেশকে আমরা বিশেষভাবে পুরস্কার দিয়ে সম্মানিত করার পরিকল্পনা নিয়েছি।
রাকেশ বলেন, পত্রপত্রিকা পড়ে বেশ কয়েক বছর আগে থেকেই জানতে পেরেছিলাম সরকারি বিভিন্ন সুযোগ পেতে হলে আমাদের জাতিগত শংসাপত্র থাকাটা অতি জরুরি। তাই পাঁচ-সাত বছর আগে থেকেই জাতিগত শংসাপত্র তৈরির জন্য আমি বারে বারে ব্লক ও মহকুমা শাসকের অফিসে যাই। কিন্তু ওই সময় শংসাপত্র নেওয়ার জন্য অফিস থেকে এতো নথির ঝামেলা থাকত যার ফলে আমাদের সম্প্রদায়ের মানুষের পক্ষে জাতিগত শংসাপত্র করা দূরূহ ব্যাপার হয়ে গিয়েছিল। আমরা তখন আবেদনই করতে পারিনি।
অসীমবাবু আসার পর জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে অবাঞ্ছিত কাগজপত্রের বোঝা কমান। নিয়মেরও সরলীকরণ করান। গত বছর রাকেশ ওই খবর পেয়ে অতি সহজেই নিজের শংসাপত্রটি করিয়ে নেন। রাকেশ বলেন, বর্তমান মহকুমা শাসক আদিবাসীদের ভগবান। শংসাপত্রের সরলীকরণ ছাড়াও তিনি আমাদের জন্য বহু কাজ করেছেন। তাই ওই ভগবান থাকাকালীন বাকীদের যাতে শংসাপত্রগুলি হয়ে যায় সেজন্য অন্যান্য আদিবাসীদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে শুরু করি। বিগত কয়েক মাসে রাকেশ ওই ব্লকের হরিরাজপুর, দুবরাজপুর, রামদাসপুর, জনার্দনপুর, শ্রীরামপুর, ডিহিপলসা, কাদিলপুর, গোবিন্দপুর, অভিরামপুর,পোস্তঙ্কা সহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে ৫০০’রও বেশি উপজাতি ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের মানুষের আবেদনপত্র বিডিও’র মাধ্যমে মহকুমা শাসকের দপ্তরে জমা দেন। রাকেশ বলেন, অনেক ক্ষেত্রে নিজের টাকা দিয়ে অন্যের নথি জেরক্স করে শংসাপত্রের জন্য জমা দিয়েছি।
মহকুমা শাসক বলেন, বেশ কিছু শংসাপত্র ইস্যু হয়ে গিয়েছে। বাকীগুলিও শীঘ্রই ইস্যু করে দেওয়া হবে। রাকেশ এইভাবে উদ্যোগ না নিলে এতো স্বল্প দিনে এত সংখ্যক আদিবাসীদের জাতিগত শংসাপত্রের আবেদনপত্র জমা পড়ত না। সেজন্যই তাঁকে উৎসাহ দিতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক