এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভোটের আগের রাতে কয়েকটি পাঁঠা চুরি! মাথায় হাত মালিকের

Published on: May 24, 2024 । 12:01 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভোটের আগের রাতে প্রায় ৩০ হাজার টাকার ছাগল চুরি দাসপুর থানার রাজনগর পশ্চিম মাল পাড়ায়। মাথায় হাত ছাগলগুলির মালিকের। শুক্রবার সকালে উঠে ওই পাড়ার বাসিন্দা সিন্টু মাল দেখেন তাঁদের গোয়ালে যেকটি ছাগল ভেঁড়া ছিল সেগুলির মধ্যে পাঁঠা তিনটি নেই। তাঁদের অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা বাড়ি থেকে কিছু দূরে থাকা গোয়ালঘরের এসবেস্টসের দেওয়াল ভেঙে গোয়ালে বেঁধে রাখা ছাগল ভেড়ার মধ্যে বেছে বেছে পাঁঠা গুলিকে নিয়ে গেছে। দিন আনি দিন খাই, খেটে খাওয়া পরিবারের একটু সচ্ছলতা আনতে ব্যাংক থেকে লোন করে ছাগল চাষ করছিলেন ওই মাল পরিবার। ছাগলগুলো বিক্রি করে দুটো টাকা পেলে কিছুদিন খাওয়া পরা হত। পরিবারে একটু স্বচ্ছলতা আসত। সেই পশুগুলিই কিনা চুরি! এদিকে পশুগুলি চুরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই গরীব পরিবারের মহিলারা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে