এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পশ্চিমবাংলার মেয়ে-বউরা ভিনরাজ্যে পুজোতে মেতেছেন

Published on: October 15, 2021 । 4:09 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মানুষেরা কর্মসূত্রে থাকেন উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন শহরে। ভিন রাজ্যে থেকেও বাংলার রীতি-রেওয়াজ তাঁরা একদমই ভুলে যাননি। পশ্চিমবাংলার ঐতিহ্য বজায় রাখতে ভিনরাজ্যে শুরু করেছেন দুর্গাপুজো। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো, কালীপুজো সবই পালন করে থাকেন। বঙ্গবাসী তাই বঙ্গযোগে তাঁদের কমিটির নাম দিয়েছেন বঙ্গবিধি দুর্গাবাড়ি সোসাইটি।
পশ্চিমবঙ্গের মেদিনীপুর, কলকাতা,হুগলি’র বাসিন্দারা এ রাজ্যে কর্মরত রয়েছেন। উৎসবের সময় সবাই একসঙ্গে মেতে ওঠেন উৎসবের আনন্দে। কীভাবে? সেটাই দেখতে থাকুন…

নবমীর রাতে ঢাকের তালে তালে বাঙালির মেয়েদের ধুনুচি নাচ সেইসঙ্গে দশমীতে সিঁদুর খেলা। এই দৃশ্যগুলি দেখলেই বোঝা যায় তাঁরা ভিনরাজ্যে পুজোতে কীভাবে মেতেছেন।

বাঙালির মেয়ে বউয়েরা একে অপরকে সিঁদুর পরিয়ে দশমী তিথিতে সিঁদুর খেলাচ্ছেন।
পুজো কমিটির…সঙ্গে কথা বলে জেনে নিই…
এতক্ষণ আপনারা দেখলেন হ য ব র ল’র পেজে ভিন রাজ্যে বাঙালিদের পুজো। ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গার দশমীতে মায়ের বরণ ও সিঁদুর খেলার দৃশ্য দেখতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের পেজে এবং হ য ব র ল’তে

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও