এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে অতি তৎপরতার সঙ্গে দেওয়া হচ্ছে পুজো পারমিশন

Published on: September 26, 2022 । 7:11 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রশাসন ইচ্ছে করলে যে রকেট গতিতে কাজ করতে পারে এবছর দুর্গা পুজোর অনুমতি দেওয়ার ক্ষেত্রেই তা প্রমাণিত হল। এবার আবেদন করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুজো কমিটিগুলি তাদের পুজোর অনুমতি পেয়ে যাচ্ছে। এটা নিয়ে মোট চার বছর ঘাটালের মহকুমা শাসকের অফিস থেকে অনলাইনে দুর্গা পুজোর অনুমতি দেওয়া হচ্ছে। পুজো কমিটির কর্মকর্তারা জানালেন এবার সব চাইতে দ্রুততার সঙ্গে পুজোর অনুমতিগুলি দেওয়া হয়েছে। মহকুমা শাসকের অফিস সূত্রে জানা গিয়েছে, এবার পুজো পারমিশনের দায়িত্বে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। তাই এবার তিনি ওই দায়িত্বে থাকার  ফলেই এটা সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।কারণ পুজো পারমিশন বিভাগের কর্মীরাও পুজোর পারমিশন দেওয়ার বিষয়ে খুবই তৎপর ছিলেন। সব মিলিয়ে এবার ‘টিম অজুন পাল’ এবার যা করে দেখালেন তাতে খুশি মহকুমার তিন শতাধিক পুজো কমিটি। দাসপুর-২ ব্লকের দুবরাজপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটির সম্পাদক শ্যামল মণ্ডল, গোপালপুর দুর্গাপুজো কমিটির কর্মকর্তা সুমিত চক্রবর্তী বলেন, এত দ্রুততার সঙ্গে অনুমতি পাব ভাবতে পারিনি। অমিতবাবু বলেন, শুধু তাই নয় আবেদন করতে গিয়ে সমস্যা পড়ে ওই দপ্তরের কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে আন্তরিকতার সঙ্গে সমস্ত বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। চন্দ্রকোণা-১ ব্লকের এক পুজো কমিটির সম্পাদক বলেন, আমরা ইন্টারনেট বুঝি না। সমস্ত কাগজপত্র নিয়ে ওই দপ্তরে গিয়ে অনুরোধ করতে তাঁরাই আমাদের অনলাইনে আবেদন করে দিয়েছেন।
অর্জুনবাবু বলেন, সোমবার ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা প্রায় সাড়ে তিনশ আবেদন পড়েছিল।যাদের পুলিশের অনুমতি বা ফায়ারের অনুমতির মতো জরুরি কাগজপত্র ছিল না এমন কয়েকটি বাদে সমস্ত পুজোকমিটির অনুমতি দিয়ে দেওয়া হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।