এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার,গ্রেপ্তার ২

Published on: November 9, 2024 । 8:36 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা থানার পুলিশের বড়সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার দুই। শনিবারের সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে চন্দ্রকোণা থানার ওসি শুভঙ্কর রায়ের নেতৃত্বে চন্দ্রকোণার ১ নম্বর নীলগঞ্জ কলোনি এলাকায় চন্দ্রকোণা-রসকুণ্ডু রাজ্যসড়কে ওতপেতে বসে থাকে পুলিশ। সেখান থেকেই হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে তাদের সাথে থাকা দুটি বড়সড় ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। ঘটনাস্থলেই ওজন মাপার যন্ত্র নিয়ে এসে গাঁজা ওজন করে সিল করা হয়। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।গাঁজার পরিমাণ স্পষ্ট না হলেও বেশ কয়েক কেজি গাঁজা বলেই অনুমান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও অনিমেষ সিংহরায়।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে