এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের রাজনগরে চাঞ্চল্য,একের পর এক পেঁচার মৃত্যু

Published on: February 6, 2020 । 2:55 PM

আবারও মৃত লক্ষ্মী পেঁচা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাসপুর থানার রাজনগর এলাকায়। বৃহস্পতিবারের সকালেই রাজনগর শনি মন্দিরের পাশেই এক পূর্ণ বয়স্ক লক্ষ্মী পেঁচার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুজন পণ্ডিত জানিয়েছেন এই সপ্তাহের শুরু থেকেই গ্রামের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই এই ধরনের পেঁচার মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের ধারনা বিষক্রিয়ায় এদের মৃত্যু ঘটছে। শুধু দাসপুর নয়। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকাতেও একটি ভাবে পেঁচা মারা যাওয়ার খবর এসেছে। মনসুকা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী মনীষা সেন বলেন, দুদিন আগে আমার দাদা মাঠ থেকে একটি অসুস্থ পেঁচা কুড়িয়ে বাড়িতে এনেছিল। সেটিও আজ ৬ ফেব্রুয়ারি মারা গিয়েছে।

ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ জানিয়েছেন,পেঁচার উপর কাক,চিল বা এই জাতীয় অন্যান্য পাখির আক্রমণের ফলে অনেক ক্ষেত্রে পেঁচারা মারা যেতে পারে। দিনের আলো ফোটার আগেই নিশাচর পেঁচা নিজের বাসায় না ফিরতে পারলে তারা দিনের আলোতে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়ে। এবং ওই সুযোগে অন্যান্য পাখিরা ওদের ঠুকরে ঠুকরে মেরে ফেলে। তবে তিনি এবং তাঁর টিম ঘটনার উপর নজর রাখছেন বলে জানিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে