এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে লরির ধাক্কায় মৃত বৃদ্ধ

Published on: February 10, 2020 । 7:46 PM

সোমেশ চক্রবর্তী:পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। আজ ১০ ফ্রেবুয়ারি বিকেলে ঘটনাটি ঘটে রাধানগর কুঠিঘাটের কাটান খালের সামনে। মৃত ব্যক্তির নাম রবীন কারক(৬২)। হুগলি জেলার খানাকুল থানার পলাশ পাইয়ে বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাটাল থানার লছিপুরের আশ্রমে মাঘী পূর্ণিমার উৎসব দেখতে এসেছিলেন রবীনবাবু। ৯ ফেব্রুয়ারি সারাদিন ধরে আশ্রমের উৎসবে অংশগ্রহণ করেন ওই বৃদ্ধ। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি সাইকেল বাড়ি ফিরছিলেন। বিকেল সাড়ে তিনটা নাগাদ আলুই সংলগ্ন কাটান খালের সামনে একটি লরি বৃদ্ধার সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রথমে বৃদ্ধের পরিচয় পাওয়া

যায়নি। পরে তাঁর  পকেটে আশ্রমের কাগজপত্র দেখে আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে, সেখান থেকেই তাঁর পরিচয় পাওয়া যায়। ঘাটাল থানার পুলিশ লরিটিকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই ঘটনার জেরে রাধানগর-কুঠীঘাট রুটে কিছুক্ষণ পথ অবরুদ্ধ হয়।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক