এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার সংক্রমণ রুখতে রাস্তায় ঘাটাল পুলিশ,আটক ৯

Published on: July 16, 2021 । 10:37 PM

আকাশ দোলই,ঘাটাল,স্থানীয় সংবাদ:মাস্ক অভিযানে রাস্তায় নামল ঘাটাল থানার পুলিশ। ঘাটাল জুড়ে ফের করোনা কিছুটা হলেও মাথা চাড়া দিয়েছে। সামনেই কোভিড বিশেষজ্ঞদের মতানুসারে করোনার তৃতীয় ঢেউ। ঘাটালবাসীকে তৃতীয় ঢেউ থেকে রক্ষা করতে বুক চিতিয়ে ঘাটাল পুলিশ।

ঘাটাল থানা জুড়ে লাগাতার করোনা সচেতনতা পাশাপাশি কোভিড বিধি ভঙ্গ করলেই ধড়-পাকড়। আজ ১৬ ই জুলাই শুক্রবার মাস্ক অভিযানে রাস্তায় নামলেন ঘাটাল থানার অসি নিজে।ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে আজ বিকেল পাঁচটা থেকে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে মাস্ক অভিযান চালায় ঘাটাল থানার পুলিশ।

দেখা যায় পথচলতি মানুষজন থেকে শুরু করে ট্রাক বাসের চালক সবার ক্ষেত্রেই কঠোরভাবে ঘাটাল পুলিশ মাস্কের ব্যবহার খতিয়ে দেখল।

মাস্ক না পরার অপরাধে এদিন সন্ধ্যে পর্যন্ত মোট ৯ জনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। সচেতন ঘাটালবাসী ঘাটাল পুলিশের এই কঠোর মনোভাবে খুশি। ঘাটাল পৌরসভা এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক সেখ সুরজ দেওয়ান বলেন,ঘাটাল মহকুমার প্রত্যেক থানার পুলিশদের এখন থেকেই করোনা বিষয়ে কঠোর হওয়া দরকার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি