এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির নতুন কমিটি

Published on: July 11, 2020 । 8:54 PM

মনসারাম কর: আজ ১১ জুলাই   বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নতুন কমিটির নাম ঘোষণা করা হল। ডেবরার দলীয় কার্যালয় থেকে ঘাটাল লোকসভা  সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য  নামগুলি ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্য কমিটির অনুমোদন অনুসারে ২১ জনের এই সাংগঠনিক জেলা কমিটি তৈরি হয়েছে। সহকারী সভাপতি হয়েছেন ছ’জন। তাঁরা হলেন   অজয়কৃষ্ণ প্রধান,  দুলাল মাইতি,  বরুণ মাজি,    হাসি হালদার,  মানসী চৌধুরী, তন্ময় ঘোষ ও দিলীপ রায় (দাসপুর)।  এছাড়াও সহকারী সভাপতির একটি পদ শূন্য রয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন তিন জন। ঘাটাল আদালতের  আইনজীবী রামকুমার দে,  তন্ময় দাসএবং শতদল নাগ। কমিটিতে মোট আট জন সম্পাদক থাকবেন। তবে তার মধ্যে আজ সাত জনের নাম ঘোষণা হয়েছে। একজনের নাম পরে ঘোষণা করা হবে। ওই ছ’জন হলেন  প্রশান্ত বেরা, গণেশ মান্না,  যাদব সামন্ত, মিঠুরানী শিট, নগেন্দ্রনাথ বেসরা, শিবরাম দাস এবং সৌমেন মিশ্র।  শিশির কুলভী নাম কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক