এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাবার আয় চাষবাস,জবকার্ড NEET এ অসামান্য সাফল্য ছেলের

Published on: November 2, 2021 । 8:06 PM

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: ১০০ দিনের কাজ সাথে যেটুকু ভাগের জমি সেই জমিতে চাষের আয়েই জীবন চলে। ছেলেকে মানুষ করে তুলতে হবে লক্ষ্য ছিল দাসপুরের সুলতাননগরের দিলীপ ঘোষের। দাসপুরের কলোড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২০তে উচ্চমাধ্যমিক পাশ করা মুখচোরা শুভম এবার ২০২১ এ ডাক্তারীর সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করে ফেলবে এবং শুধু পাশ নয় রিতীমত ভালো ফল করে দেশের যেকোনো প্রথমসারির ডাক্তারী কলেজে জায়গা করে নেওয়ার মত ফল করবে তা ভাবতে পারেন নি বাবা সাথে মা চিনা দেবী। ১ নভেম্বর সোমবার নিট ২০২১ এর ফল বেরোলে শুভমের ইমেলে রেজাল্ট আসে। ৭২০ মধ্যে শুভমের প্রাপ্ত নম্বর ৬৭৬ যা সারাভারতে ১১০২ তম আবার ইকোনমি গ্রুপে ১০১তম।
আর্থিক অনটনের মাঝে কোনও টিউশন না নিয়ে একমাত্র নিজের জেদ ও মেধার বলে দাসপুরের প্রত্যন্ত গ্রাম থেকেও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারে যে এক চাষির ছেলে আজ প্রমাণ করে দিল শুভম। আজ মঙ্গলবারের সকাল থেকেই সুলতানগরের ঘোষ পরিবারে দীপাবলির আগেই যেন আলোর রোশনাই। পাড়া প্রতিবেশি বিদ্যালয়ের স্যারেরা একে একে ফোনে,বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন শুভমের এই কৃতত্বের জন্য।

শুভম জানায়,তার এই ডাক্তারি পড়ার ইচ্ছে জন্মেছিল একাদশ শ্রেনীতে এসে। ২০২০ তে প্রথম ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষা নিটে বসে। ফল যা হয় সরকারি কোনো কলেজে স্থান পায়নি,জেদ চেপে বসে। আর সেই জেদেই এবার ২০২১ এ এই সাফল্য। শুভম বলে সামনে আরও অনেক পড়া বাকি,ডাক্তারের মত ডাক্তার হতে হবে।
পরিবার কেন,সারা পাড়ায় কেউ ডাক্তার নেই। এলাকায় এই শুভমই প্রথম ডাক্তারি পড়তে যাবে। স্বভাবতই সারা পাড়া জুড়ে এখন শুভমকে মিষ্টি মুখ করানোর হিড়িক। পাড়ার যে কয়েকজন দাদা শুভমকে তার ক্যারিয়ার নিয়ে পরামর্শ দিয়েছেন তাঁদের মধ্যে তারকেশ্বর ঘোষ যিনি কেশবচক দেশগৌরব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি বলেন,ছোট থেকেই শুভমের মধ্যে একটা আলাদা জেদ ছিল,এমন একটা ফল হবে আশা ছিল। আজকের এই আনন্দের দিনে ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে দুচোখ দিয়ে জল গড়িয়ে আসে বাবা দিলীপ ঘোষের।
মা চিনা দেবী বলেন,অভাবের যৌথ পরিবারের সংসারে ছেলে কোনো দিন কোনো বায়না করেনি। ছোটো থেকেই শুধুমাত্র পড়া নিয়েই থাকে। মাছ মাংসের তেমন যোগান নেই শুধু সব্জি ভাত দিয়েছি দিনের পর দিন,ছেলে তাতেই খুশি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও