এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জামাই ষষ্ঠী সামলাতে নাভিশ্বাস ঘাটালবাসীর

Published on: June 16, 2021 । 12:00 PM

করোনা ঠেকাতে আংশিক লকডাউনের মাঝেই আজ বুধবার বাঙালীদের জামাই ষষ্ঠী। বন্ধ পরিবহন সাথে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবারের সকালেও ঝমঝমিয়ে পড়ে চলেছে। ঘাটাল জুড়ে সমস্যায় জামাই থেকে শ্বশুর-শাশুড়িরা। মনমরা বিক্রেতারাও,খদ্দেরদের তেমন দেখা নেই। সব্জী থেকে মাংস বা মিষ্টির দোকানদাররা যে আশায় মজুত করেছিলেন তাঁদের পসরা তা বিক্রির আশায় জল ঢেলেছে বৃষ্টি।

বন্ধ বাস,শাশুড়ির ডাকে সাড়া দিতে কোনো জামাইয়ের পকেটে টান তো কোনো জামাইয়েরের কাল ঘাম ছুটছে শ্বশুরবাড়ি যেতে। বাস বন্ধ সাথে বৃষ্টি, বাইকে ভরসা না করে অনেকেই বহুটাকা খরচ করে গাড়ি ভাড়া করে রওনা দিয়েছেন শ্বশুরবাড়ি। অনেকে নিরুপায় হয়ে শিশু কোলে পায়ে হেঁটেই যাচ্ছেন স্বামীকে নিয়ে বাপের বাড়ি। সব মিলিয়ে ঠিক কেমন ছিল আজকের এই জামাই ষষ্ঠীর সকাল? বৃষ্টি মাথায় ঘাটালের বিভিন্ন বাজার থেকে সে চিত্রই তুলে ধরেছেন আমাদের সাংবাদিকরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক