এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে খাসির মাংস, মুরগিতে ভাটা

Published on: February 24, 2020 । 10:07 PM

মনসারাম কর: সোশ্যাল মিডিয়া জুড়ে করোনা ভাইরাসের ভয়ঙ্কর আতঙ্ক। হোয়াটসআ্যাপ, ফেসবুকে ছড়িয়েছে মুরগির মাংসে করোনা ভাইরাসের ছায়া। সেই আতঙ্কেই ঘাটালে মুরগি মাংস বিক্রিতে ভাটা দেখা দিয়েছে, চড়া হয়েছে খাসির দাম। ঘাটালের অনেক বাজারেই কয়েকদিন আগে যে খাসি বিক্রি হয়েছে ৫০০ থকে ৫২০ টাকা সম্প্রতি সেই  খাসির দাম এখন ৬০০ থেকে ৬৫০ টাকা ছুঁয়েছে। ঘাটালের এক মুরগি মাংস বিক্রেতা বলেন মুরগিতে করোনা ভাইরাসের আতঙ্কেই ব্যবসায় ভাটা। মেঘনাথ পোল্লে নামে খাসবাড়ের এক ক্রেতা বলেন, একপ্রকার আতঙ্কেই বেশি টাকা খরচ করেই পরিবারের জন্য মুরগি মাংস বাদ দিয়ে খাসি মাংস কিনেছি। তবে মুরগির মাংসে আদৌ কোনও ভাইরাসের আতঙ্ক রয়েছে কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায় নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও