এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

স্বরশ্রুতি মিউজিক আকাদেমির বাৎসরিক অনুষ্ঠান

Published on: February 18, 2021 । 8:33 AM

সুইটি রায়: ১৫ এবং  ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ঘাটাল স্বরশ্রুতি মিউজিক আকাদেমির সরস্বতী পুজো ও বাৎসরিক অনুষ্ঠান।  অনুষ্ঠান উপলক্ষে ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাবের সত্যজিৎ মুক্ত মঞ্চে ১৫ ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি ঘাটাল মহকুমার ১০ জন প্রাক্তন কৃতী ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়। তা ছাড়াও ২০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে পড়াশোনার সামগ্রী দেওয়া হয় বলে আকাদেমির পক্ষ থেকে জানানো হয়েছে। ১৬ তারিখে একটি অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আকাদেমির ১০৫ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে বলে জানান ওই প্রতিষ্ঠানের ডিরেক্টর বৈশাখী দালাল হাজরা। অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ সহ বিশিষ্টি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে