এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বালিপোতায় মাটির বাড়ি বিকট শব্দে ভেঙে পড়ল!

Published on: August 24, 2023 । 9:58 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: বৃহস্পতিবার বৃষ্টি ভেজা সন্ধ্যে, ঘড়ির কাঁটায় তখন প্রায় ৭টা থেকে সাড়ে ৭টা হবে। হঠাৎই হুড়মুড় শব্দ। বিকট সে শব্দ শুনে বাজারের দোকানদারদের দৌড়। বাজারের সামনেই এক মাটির বাড়ি ভেঙে পড়েছে। মাটির বাড়ির ভাঙা অংশ সরিয়ে চলছে খোঁজ,পাছে কেউ চাপা পড়ে থাকে। ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য। ২৪ আগস্ট ঘটনাটি ঘটে দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বালিপোতা গ্রামে। জানা যাচ্ছে বালিপোতা বাজারের সামনেই নবকুমার ঘোষের মাটির বাড়িটি হুড়মুড়িয়ে বিকট শব্দে ভেঙে পড়েছে। বাড়ির মালিক অনেকদিন আগেই এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবে বালিপোতা বাজারের দোকানদার দের দাবি ওই বাড়িতে কয়েকজন রঙ ও রাজমিস্ত্রী ভাড়ায় ছিল। তবে বাঁচোয়া তারাও নাকি কয়েকদিন হল বাড়ি ছেড়েছে। ফলে এই বাড়ি ভেঙে পড়ার ফলে হতাহতের খবর নাই। তবে একেবারে অন্ধকারের মধ্যে ডুবে আছে ওই ভেঙে পড়া বাড়ির বিভিন্ন অংশ। দিনের আলো ফুটলেই ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবস খুঁটিয়ে দেখা সম্ভব হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি