এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্লীলতাহানি? দাসপুরের কিশোরীর কি লজ্জায় আত্মহত্যা?

Published on: June 28, 2020 । 7:50 AM

নিজস্ব সংবাদদাতা: মায়ের সঙ্গে জ্বালানী কুড়োতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয় দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের কিশোরী সুপ্রিয়া পোড়ে(১৫)। সেই লজ্জাতেই সে আত্মহত্যার পথ বেছে নিল? পারিবারিক সূত্রে এমনটাই অভিযোগ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২৬ জুন সুপ্রিয়া পোড়ে তার মায়ের সঙ্গে এলাকায় একটি নির্জন জায়গায় জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিল। মা একটু দূরে ছিল। অভিযোগ, ভুতা গ্রামের ৩২ বছর বয়সী শেখ সহিদুল নামে এক যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করে। বিষয়টি জানাজানি হয়। থানায় অভিযোগ না করে  কিশোরীর বাড়িতে গোপনে একটি শনিবার একটি সালিশিসভা হয়। তারপর থেকেই কিশোরী মানসিক ভাবে ভেঙে পড়ে। সালিশি সভার পরই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শনিবার রাতেই পুলিশ সহিদুলকে থানায় তুলে নিয়ে যায়। যদিও দাসপুর থানার পুলিশ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক