এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্লীলতাহানি ঘাটালের স্কুল গেটে তালা ঝুলিয়ে পড়ুয়াদের বিক্ষোভ

Published on: February 15, 2020 । 5:08 PM

নিজস্ব সংবাদাতা: ঘাটালের স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত বিচারাধীন বন্দি শিক্ষকের মুক্তির দাবিতে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। ১৪ ফেব্রুয়ারি পড়ুয়ার তাঁকে মুক্তির দাবি নিয়ে এলাকায় মিছিল করে। আজ ১৫ ফেব্রুয়ারি পড়ুয়ারা স্কুলের তালা আটকে অবস্থান বিক্ষোভে বসে। ফলে স্কুলে ঢুকতে পারেননি অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ক্লাসও হয়নি আজ। এবিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক বলেন, আমরা আজ স্কুল আসার আগে থেকেই ওরা আন্দোলনে সামিল হয়েছে।

প্রসঙ্গত ওই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ওই স্কুলের কর্মশিক্ষার শিক্ষক চণ্ডীদাস গড়াই গত ৪ ফেব্রুয়ারি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে তঁকে ১১ তাঁরিখে পুলিস গ্রেপ্তার করে। কিন্তু পড়ুয়াদের ওই শিক্ষক নির্দোষ। তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।একই কথা বলেন অভিভাবকেরাও।
এর আগে এর আগে ১২ ফেব্রুয়ারি বেশ কয়েক জন প্রাক্তন ছাত্র ঘাটাল থানায় গিয়ে বিচারাধীন বন্দি শিক্ষককে মুক্তির দাবি জানান। একই ইস্যুতে ১৪ ফেব্রুয়ারি স্কুল পড়ুয়ারা এলাকায় প্রতিবাদ মিছিল করে এবং যারা ‘চক্রান্ত করে’ ওই শিক্ষককে ফাঁসিয়েছে তাঁদেরও শাস্তির দাবি তোলা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক