এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভে উত্তাল কয়েকটি গ্রাম

Published on: September 25, 2019 । 7:41 PM

নিজস্ব সংবাদদাতা:দুই স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল ঘাটালের শ্রীরামপুর গ্রামের এক ধর্মীয় প্রতিষ্ঠানের কয়েক জনের ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে আজ ২৫ সেপ্টেম্বর ঘাটাল থানার কুঠিকোনারপুর হাই

https://www.youtube.com/watch?v=mjjeNAN5v3w&feature=youtu.be

স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার সময়   শ্রীরামপুরের এক ধর্মীয় প্রতিষ্ঠানের কয়েক জন তাদের প্রলোভন দেখিয়ে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের শীলতাহানি ও যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। যৌন নির্যাতন করার সময় ছাত্রীরা কান্নায় ভেঙে পড়ে। কোনও ক্রমে এক ছাত্রী ছিটকে বেরিয়ে যায়। কান্না শুনে জড়ো হয় এলাকার লোকজন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তারা  ধর্মীয় প্রতিষ্ঠানটিকে ঘিরে ফেলেন। অভিযুক্তদের মধ্যে    দুজন পালিয়ে গেলেও অপর দুজনকে ধরে ফেলে স্থানীয়রা। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ আনসার আলি এবং আনোয়ার আলি  নামে দুই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। দুজনের বয়স ৪৫ থেকে ৫০এর মধ্যে।

যত সময় অতিক্রান্ত হয় স্কুল ছাত্রীদুটির শ্লীলতাহানির  ঘটনার কথা আরও জানাজানি হয়।  ওই খবর পেয়ে শ্রীরামপুর, কিসমত কোতুলপুর, রঘুনাথপুর, চকসাদি প্রভৃতি পার্শ্ববর্তী গ্রাম থেকে কয়েকশো মানুষ জমায়েত হয়ে  ওই ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়রা জানান,  এর আগেও  শ্রীরামপুরের ওই এলাকার কয়েক জনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।   কিন্তু অনেকবার সাবধান করেও কোনও কাজ হয়নি। গ্রামের এক গৃহবধূ বলেন, মেয়েরা ওই রাস্তা দিয়ে স্কুল যাওয়ার সময় ওই এলাকা থেকে কিছু ব্যক্তি অশ্লীল ও কুরুচিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেজন্য  অভিভাবকদের ভয়ে,  ছাত্র-ছাত্রীদের স্কুলে দিতে এবং নিতে যেতে হয়। আমাদের যা আশঙ্কা ছিল সেটাই আজ হল।

আজকের এই ঘটনায় বিস্মিত এলাকার সকলেই। স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। দুটি  ছাত্রী  ঘাটাল থানায় গিয়ে পুলিশের কাছে সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক