এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মদের দোকানের লাইসেন্স প্রত্যাহারের দাবিতে মিছিল

Published on: February 9, 2020 । 7:53 PM

নিজস্ব সংবাদদাতা: এলাকায়  মদ দোকান  থাকা চলবে না, এই দাবি নিয়েই আজ ৯ ফে্ব্রুয়ারি পথে নামলেন দাসপুর-২ ব্লকের কুলটিকুরি গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা। আজ বিকেলে ওই গ্রামের কয়েকশ মানুষ এলাকার লাইসেন্স প্রাপ্ত মদ দোকানের লাইসেন্স প্রত্যাহারের দাবি নিয়ে মিছিল করেন। ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ সাউ, অমল কোটাল, জয়দেব জানা প্রমুখ বলেন, আমাদের গ্রামে প্রায় ২০ হাজার জনসংখ্যা। যেখানে মদ দোকানটি হয়েছে সেখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। মদ দোকানের জন্য এলাকায় পরিবেশ নষ্ট হতে চলেছে। সেজন্যই আমাদের এই আন্দোলন। আজ মিছিলটি গ্রাম পরিক্রমা করার পর মদ দোকানের সামনে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীরা বলেন, অবিলম্বে ওই মদ দোকানের লাইসেন্স বাতিল না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক