এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এল.ডি ব্যাঙ্ক থেকে বাদ পড়লেন বিধায়ক শঙ্কর দোলই

Published on: July 22, 2020 । 7:59 PM

নিজস্ব সংবাদদাতা: এল.ডি ব্যাঙ্ক তথা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নতুন পরিচালন কমিটিতে ঘাটালের বিধায়ক শঙ্করবাবুকে রাখা হচ্ছে না। তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ ২২ জুলাই সমবায় মন্ত্রী অরূপ রায় ওই সমবায়ের নতুন কমিটির জন্য ১৪ জনের নাম পাঠিয়েছেন। তার মধ্যে শঙ্করবাবুর নাম নেই। একে বিধায়ক তার উপর সমবায়ের চেয়ারম্যানের মতো ব্যক্তিকে নতুন কমিটি থেকে বাদদিয়ে দেওয়ায়    ঘাটাল মহকুমার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক মহল শঙ্করবাবুকে কোণঠাসার প্রক্রিয়া বলেই মনে করছে।  যদিও এবিষয়ে শঙ্করবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  পশ্চিম মেদিনীপুর জেলার এআরসিএস(অ্যাসিস্ট্যান্ট রেজিট্রার অব কোঅপারেটিভ সোসাইটি)  সজল রায় বলেন, ওই সমবায়ের মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছিল।  আজই  রাজ্য সমবায় দপ্তর ১৪ জনের একটি কমিটির নাম পাঠিয়েছে। ওই ১৪ জনের কমিটিই নতুন পরিচালন কমিটি তৈরি করবে। প্রসঙ্গত, ওই সমবায়ে কিছু দিনের মধ্যেই বেশ কয়েকজনকে নিয়োগ করার কথা রয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কাকে নেওয়া হবে তারও একটি তালিকা প্রাথমিক ভাবে তৈরি করা  হয়েছে। স্বাভাবিক কারণেই ওই তালিকা বাতিলের পথে। এর ফলে ওই সমবায়ের যে বেশ কয়েক জনের নিয়োগ হওয়ার কথা আছে সেটা নতুন কমিটিই করবে। ওই সমবায়ের নতুন চেয়ারম্যান হতে পারেন কৌশিক কুলভী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।