এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পিকনিক করতে গিয়ে চন্দ্রকোণার কেঠিয়া খালের জলে তলিয়ে গেলেন তিন যুবক

Published on: December 28, 2019 । 9:21 PM

নিজস্ব সংবাদদাতা: পিকনিক করতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ তিন যুবক। যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোণা থানার জাড়া এলাকায়।  আজ শনিবার ২৮ ডিসেম্বর ঘটনাটি ঘটেরে জাড়া এলাকার কাতারডাঙা গ্রাম লাগোয়া কেঠিয়া খালে। এদিন চন্দ্রকোনার কাতারডাঙ্গা গ্রাম লাগোয়া কেঠিয়া খালের ধারে পিকনিক করতে আসেন আট যুবক। বিকেলের পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় অর্ক রায়, শোভন কান্তি রায়, শুভজিৎ মঙ্গল নামে তিন যুবক। নিখোঁজ তিন যুবকের বাড়ি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে জাড়া গ্রামে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খালের ধার থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকদের পোশাক। এরপর গ্রামবাসীরা খালের জলে নেমে দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরেও মেলেনি কোনো হদিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চন্দ্রকোণা   থানার পুলিশ পৌঁছেছে।। পুলিশের প্রাথমিক অনুমান স্নান করতে নেমে কোনও ভাবে খালের জলে তলিয়ে যায় তিন যুবক।ইতিমধ্যেই ঘটনাস্থলে আলোর ব্যবস্থা করে ডুবুরি নামানোর পরিকল্পনা করছে পুলিশ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক