এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের প্রাক্তন চেয়ারম্যান মারা গেলেন

Published on: February 10, 2020 । 2:04 PM

নিজস্ব সংবাদাতা:ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মায়া ঘোষ প্রয়াত হলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৯ বছর। সিপিএম প্রতীকে ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মায়াদেবী   ১৯৮১-১৯৮৫ টার্মে ঘাটাল পুরসভার চেয়ারম্যান ছিলেন। তিনি ঘাটাল পুরসভার প্রথম মহিলা চেয়ারম্যান তো বটেই এই রাজ্যেরও তিনিই ছিলেন প্রথম মহিলা চেয়ারম্যান। সিপিএম নেতা উত্তম মণ্ডল বলেন, মায়াদেবী বরাবরই সিপিএমের নেতৃত্ব দিতেন।  ১৯৮১ সাল ২০০০ সাল পর্যন্ত ১৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলার ছিলেন।

মায়াদেবীর শ্বশুর বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডে। ঘাটালের  বর্তমান চেয়ারম্যান বিভাস ঘোষের জ্ঞাতি। ২০০২ সাল পর্যন্ত মায়াদেবী ঘাটালেই ছিলেন। তারপর তিনি হাওড়ার শিবপুরে ছোট ছেলের কাছে চলে যান। সেখানেই আজ ১০ ফেব্রুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক