এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ছুরিকাহত

Published on: August 2, 2020 । 10:16 AM

কুমারেশ চানক: এলাকার একটি সমস্যা নিয়ে শাসক দল এবং বিজেপির সমর্থকদের মধ্যে বচসা। ওই ঘটনার জেরেই  জেরেই ছুরিকাহত হলেন ঘাটাল ব্লকের মনসুকা-২ গ্রামপঞ্চায়েতের উপপ্রধান স্বদেশ মণ্ডল। গত রাতে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার রামচকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ঢালাই রাস্তার সংস্কার নিয়ে এলাকার দুই দলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তারপরই স্বদেশবাবুকে ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় আরও এক জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। যদিও উপপ্রধান বলেন, আমরা কোনও রকম ঝামেলায় জড়াইনি। বিজেপির দুষ্কৃতীরাই হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে। আমি থানায় অভিযোগ করেছি। এদিকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, পুরো ঘটনাটিই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তৃণমূলই উপপ্রধানকে ছুরি দিয়ে জখম করেছে বলে জেনেছি।ওই ঘটনায় বিজেপির কোনও কর্মী জড়িত নেই। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা এনিয়ে একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক